• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরে যুবকের জবাই করা মরদেহ উদ্ধার

লাশগাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি বাঁশ বাগানের ভেতর থেকে জবাইকৃত অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে খয়েরি রংয়ের সোয়েটার এবং খাকি রংয়ের প্যান্ট রয়েছে। আজ শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার জারা গার্মেন্টের পাশের জঙ্গলে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সকালে জয়দেবপুর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল মামুন জানান, নিহতের গলা জবাই করা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল চকলেট রংয়ের ফুলপ্যান্ট ও গেঞ্জি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ