• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩২ কেন্দ্রের মধ্যে ১৯টি ঝুঁকিপূণ

নির্বাচনসিসি নিউজ : আগামী ৩০ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে ১৫টি ওয়ার্ডে মোট ৩২টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৯টি ঝুঁকিপূর্ণ এবং ১৩টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহিৃত করেছে নির্বাচন অফিস। থানা পুলিশের জরিপের পর ঝুঁকিপূর্ণ ও সাধারণ হিসেবে ওই সব কেন্দ্র চিহিৃত করা হয়।
নির্বাচন কমিশনের নির্দেশমতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১ জন অফিসারসহ ৮ জন পুলিশ, আনসার ভিডিপির ১৪ জন এবং সাধারণ কেন্দ্রে পুলিশসহ ২০ জন সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি ৫টি ওয়ার্ডের জন্য একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব ও বিজিবির ৫টি মোবাইল টীম টহলে থাকবে বলে জানান রিটার্নিং অফিসার জুলহাস উদ্দিন। তিনি বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্ততি নেয়া হয়েছে। এ ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম ও বিশৃংখলা বরদাস্ত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ