• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আলীগের নিজেদের জরিপে ২০১ পৌরসভায় এগিয়ে

হানিফঢাকা: দলের সাংগঠনিক সম্পাদকদের সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনা করে সারা দেশের ২৩৩টির মধ্যে ২০১ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন বলেও দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

নির্বাচনে ‘পরাজয় নিশ্চিত’ জেনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিএনপি নেতারা উল্টাপাল্টা মন্তব্য করেছেন বলেও দাবি তার।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হানিফ।

তিনি বলেন, শুধু ২০১ পৌরসভায় নয়; খালেদা জিয়া ও বিএনপির নেতারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে যে মন্তব্য করছেন তাতে অন্যগুলোতেও অবস্থা উত্তরোত্তর ভালো হচ্ছে।

হানিফ আরো বলেন, বিএনপি বুঝে গেছে, তাদের পরাজয় নিশ্চিত। তারা যে এসব কথা বলছে, এর পেছনে নির্বাচন থেকে সরে আসার ইঙ্গিত আছে কি না জনমনে সেই সন্দেহ সৃষ্টি হয়েছে। নির্বাচনটা ভণ্ডুল করে মাঠে বিশৃঙ্খলা করবে কি না সেই প্রশ্নও চলে এসেছে। অতীতেও বিএনপি নির্বাচনে পরাজয় জেনে উল্টাপাল্টা মন্তব্য করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ