• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপি কর্মীর জরিমানা

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে জাহাঙ্গীর আলম রাজা (৩০) নামের এক যুবক। সে ধানের শীষ মার্কার প্রচারনা করছিল।

সূত্র মতে, সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি’র কর্মী ও সমর্থকরা ধানের শীষের নির্বাচনী প্রচারনা করতে থাকে। গোপনে এ সংবাদ পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হলে প্রচারনাকারীরা পালিয়ে যায়। পুলিশ এ সময় জাহাঙ্গীর আলম রাজাকে আটক করে।রাজা সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র ও ইউনিয়ন বিএনপির কর্মী।

পরে আটক রাজাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মুশফিকা ইফফাত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩দিনের জেল প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ