সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভার অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার পর থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোট কেন্দ্র গুলোতে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ অন্যান্য নির্বাচনী সরাঞ্জম পাঠানো শুরু হয়। এ ছাড়া সকাল থেকে নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানে জন্য আনসার বাহিনীর সদস্য ও পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক র্যাব মোতায়েন মাধ্যমে টহল জোড়দার করা হয়েছে।
সৈয়দপুর পৌরসভায় চারজন মেয়র প্রার্থী রয়েছে। এরা হলেন নৌকা প্রতীকে অধ্যাপক সাখাওয়াৎ হোসেন, ধানের শীষ প্রতীকে বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজে, লাঙ্গল প্রতীকে জয়নাল আবেদীন, হাতপাখা প্রতীকে হাফেজ নূরুল হুদা। এই পৌরসভার ৫টি নারী সংরক্ষিত আসনে ১৮ জন এবং ১৫টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলার পদে রয়েছে ৭২ জন। মোট ভোটার রয়েছে ৮১ হাজার ৩৭১ জন। এরমধ্যে নারী ভোটার ৪০ হাজার ৫১৯ জন ও পুরুষ ভোটার ৪০ হাজার ৮৫২ জন। এই ভোটারদের মধ্যে আবার উর্দুভাষী ভোটার রয়েছে ৩৮ হাজার। পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৩২টি কেন্দ্রের মধ্যে ১৯টিকে ঝুকিপুর্ন চিহিৃত করা হয়।
আজ মঙ্গলবার নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান জানান নির্বাচন কমিশনের নির্দেশমতে গুরুত্বপূর্ন ভোট কেন্দ্রে ১ জন পুলিশ অফিসারসহ ৮ জন পুলিশ সদস্য, আনসার ভিডিপির ১৪ জন সহ ২১ জন এবং সাধারণ কেন্দ্রে পুলিশসহ ১৯ জন সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রতি ৫টি ওয়ার্ডের জন্য একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও বিজিবির ৫টি মোবাইল টীম টহলে থাকবে।
জেলা প্রশাসক জাকীর হোসেন জানান অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ নির্বাচনী অনিয়ম রোধ এবং তাৎক্ষণিক বিচার ব্যবস্থার জন্য নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনে দায়িত্বে নিয়োজিত কোন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।