সিসি নিউজ : সৈয়দপুর পৌরসভার ৩২ কেন্দ্রে সকাল থেকে ভোটাররা ভোট প্রদান করছে। নারী ও পুরুষ ভোটাররা পৃথক লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সকাল ৯টায় পৌরসভার মুসলিম উচ্চ বিদ্যালয়, বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামকৃষ্ণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে এমন পরিবেশ দেখা গেছে।
এবারে সৈয়দপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৭২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে পুলিশে ৮টি মোবাইল টীমে ২৭৮ জন পুলিশ ও ৪৪৮ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে র্যাব ও বিজিবির ৫টি মোবাইল টীম সার্বক্ষণিক টহলে রয়েছেন।

ছবি: মুসলিম উচ্চ বিদ্যালয় (১), বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় (২), রামকৃষ্ণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় (৩)