• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে: আ. লীগ

আ’লীগঢাকা: নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির দাবি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে।

বুধবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

ভোট নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির উদ্দেশ নির্বাচন নয়। তাদের উদ্দেশ বিতর্কিত করা। এ জন্য অনেক আগে থেকেই তারা নানা ধরনের অভিযোগ করছে, যার কোনো ভিত্তি নেই। নির্বাচনের ফলাফল কি হয় সেটা তাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়।

এদিকে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের চৌধুরীর নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকেরা ধানমন্ডি কার্যালয়ে অবস্থান করছেন। এ ছাড়া আরেকটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে থাকবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ