ঢাকা: পৌরসভা নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে বিএনপির কেন্দ্রীয় মনিটরিং টিম।
বুধবার বেলা ২টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন টিমের প্রধান ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।