খেলাধুলা ডেস্ক : দুরন্ত জয় দিয়ে ২০১৫ শেষ করল বার্সা! বছরের শেষ দিনে রিয়াল বেতিসকে ৪-০ উড়িয়ে দিয়ে লা-লিগায় শীর্ষে থেকে বছর শেষ মেসি-নেইমার-সুয়ারেজদের৷১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা-লিগায় শীর্ষে বার্সেলোনা৷
গতকাল বুধবার রাতে ন্যু ক্যাম্পে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর গোলের বন্যা ছড়ায় বার্সেলোনা৷ম্যাচের ২৯ মিনিটে ওয়েস্টারম্যানের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মেসি। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই সুয়ারেজের৷শেষ দিকে নিজের জোড়া গোল উরুগুয়ের তারকার। প্রচুর সুযোগ নষ্ট না-করলে আরও হাফ-ডজন গোল করতে পারত বার্সা৷
টানা ২ ম্যাচ ড্রয়ের পর ফের জয়ে ফিরল লুইস এনরিকের দল৷ভ্যালেন্সিয়া ও দেপোর্তিভোর সঙ্গে ড্র করে মেসি-সুয়ারেজরা৷২০১৫-তে দুরুন্ত সাফল্য মেসি-নেইমারদের৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা-লিগা, উয়েফা সুপার কাপ, কোপা দেল রে ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়৷ ৫টি ট্রফি ঘরের তুলল হেনরিকের ছেলেরা৷
এ জয়ে লা-লিগের শীর্ষে থেকেই বছরটা শেষ করল বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে মেসিরা। ১৭ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮৷ সমসংখ্যাক ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।