ঢাকা: রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে এক কোটি ৪৭ হাজার টাকাসহ ৫ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- জামায়াত নেতা গিয়াসউদ্দিন (৫৫), আমিনুর রহমান (৫৬), আবুল হাসেম (৩২), ওসমান গণি (৪০) ও শাহাদুর রহমান সোহেল (৩২)। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরার বনশ্রী এলাকার বি-ব্লকের একটি বাড়ি থেকে শনিবার বিকেলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কোটি ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা আগামী ৫ জানুয়ারিকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকা- করতে এ অর্থ ব্যবহার করার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে।