খেলাধুলা ডেস্ক : সোমবার বিগ ব্যাশের প্রচার সত্ত্ব পাওয়া চ্যানেল টেনের নারী উপস্থাপিকাকে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে বিপাকে পড়েছেন ক্রিস গেইল। বিষয়টিকে ভালোভাবে নেয়নি চ্যানেল টেন ও বিগ ব্যাশ কর্তৃপক্ষ। তাই বোকামির দণ্ড দিতে হচ্ছে মারকুটে এই ব্যাটসম্যানকে। তার বিরুদ্ধে যৌনতার অভিযোগ এনে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৭ হাজার ২০০ ইউএস ডলার) জরিমানা করা হয়েছে।
উপস্থাপিকা মেলানি ম্যাকলাফলিন গেইলের মন্তব্যের বিষয়ে বলেন, ‘আমি কিছুটা হতাশ। কারণ এমন কিছু শুনে আমি অভ্যস্ত নই। এমন কথোপোকথনের বিষয়বস্তু হতে কখনো চাইনি আমি।’ অবশ্য গেইল এমন কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন নিছক মজা করার জন্যই এমনটি বলেছিলেন তিনি।