ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরের সি-ব্লকের জুটপট্টিতে ভয়াবহ আগুনে ২৫-৩০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন এসব তথ্য জানিয়েছেন।