• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

পৌরসভায় স্থগিত ৪টি কেন্দ্রে পুনঃভোট চলছে

Saidpur-copyসিসি নিউজ: গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে অনিয়ম ও সহিংসতার কারণে বন্ধ হয়ে যাওয়া  সৈয়দপুর পৌরসভার ৪টি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ চলছে।আজ মঙ্গলবার সকাল আটটা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল চারটা পর্যন্ত  ভোটগ্রহণ চলবে। এর আগে গত ৬ জানুয়ারি স্থগিত এসব কেন্দ্রের পুনঃভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

আজ সৈয়দপুর পৌরসভার যে ৪টি কেন্দ্রে পুনর্ভোট গ্রহণ চলছে সেগুলো হলো পৌরসভার গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম উচ্চ বিদ্যালয়, ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ