সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১নং ওয়ার্ডে (১, ২ ও ৩) রাজিয়া সুলতানা (কাঁচি) ও ২নং ওয়ার্ডে (৪, ৫ ও ৬) জাহানারা পারভীন (কাঁচি), বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফলে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, ৩০ ডিসেম্বর’১৫ ভোট কেন্দ্রে গোলযোগের কারনে সৈয়দপুর পৌরসভায় ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়। ওই চারটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় নির্বাচনে মেয়র ও তিনটি সাধারণ কাউন্সিলর ও একটি সংরক্ষিত নারী কাউন্সিলারের ফলাফল স্থগিত হয়ে যায়।