• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

ডাইনোসরের নাচ

daynasor2সিসি নিউজ: প্রেম নিবেদন করতে শুধু মানুষ কেন, নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা প্রাণীদের মধ্যেও দেখা যায়। তবে মানব সভ্যতার আগেই পৃথিবী থেকে বিলুপ্ত অতিকায় ডাইনোসরের মাঝেও যে একই চেষ্টা ছিল তা কে জানতো? শুধু তাই নয়, সাথিকে আকর্ষণ করতে ডাইনোসরকূল নাচের পথও ধরতো।

সম্প্রতি ভূতত্ত্ববিদেরা কলোরাডোর প্রায় ১০০ মিলিয়ন বছর পুরনো জীবাশ্ম পরীক্ষা করে জানতে পেরেছেন, প্রাগৈতিহাসিক যুগের বিশালাকৃতির ডাইনোসরদের মাঝেও ফোর প্লে ড্যান্স চালু ছিল।

গবেষক মার্টিন লকলি জানিয়েছেন, ডেনভারের পশ্চিমে ডাইনোসর রিজ নামক এলাকায় এই বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এসব প্রাণীদের বিচরণ ও মেটিঙ এলাকা ছিল সেটি। মার্টিন লকলি জানান, সেখানকার জীবাশ্ম থেকে বোঝা যায়, পাখিদের মতো ডাইনোসরেরাও সঙ্গীকে আকর্ষণ করতে ফোর প্লে ড্যান্স করতো।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ এই অধ্যাপক বলছেন, এই অঞ্চলে থাকা ডাইনোসরের পায়ের ছাপ থেকে তাদের যে গতিবিধি দেখা যায় তাতে মনেই হবে যে বর্তমানে পাখিরা তাদের সঙ্গীদের নাচের মাধ্যমে যেভাবে আকর্ষণ করে, তারাও তাই করতো। এই গবেষণার বাইরে থাকা এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ অধ্যাপক স্টিভ ব্রূসেট বলছেন, নতুন এই আবিস্কৃত তথ্য বিলুপ্ত ডাইনোসরদের আচার ব্যবহার বুঝতে ও জানতে অনেকটাই সাহায্য করবে।বিবর্তনের ইতিহাসের যা গুরুত্বপূর্ণ সংযোজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ