• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সেমিফাইনালের আশা জিইয়ে রাখল বাংলাদেশ

cupখেলাধুলা ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চেয়েছিল মারুফুল হকের শিষ্যরা। এদিন অবশ্য জয় পায়নি লাল সবুজের জার্সিধারীরা। তবে হারেনিও। ১-১ গোলে ড্র করেছে।

আর এই ড্রয়ের ফলেই সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে মামুনুল-এমিলিরা। দুই ম্যাচ থেকে এক জয়  ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। অবশ্য সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল। এই নেপালের বিপক্ষেই শুক্রবার মাঠে নামবে স্বাগতিকরা।

ঘরের মাঠে মালয়েশিয়া একাদশের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে পিছিয়ে পরে স্বাগতিকরা। অবশ্য ১০ মিনিটের মাথায়  মিঠুন চৌধুরীর গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। বাদবাকি সময়ে এই সমতা অবশ্য আর কেউ ভাঙতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

মালয়েশিয়া একাদশ তাদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে। আজ বাংলাদেশের সঙ্গেও ড্র করেছে। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে শুক্রবার মালয়েশিয়া একাদশের প্রতিপক্ষ বিধ্বস্ত শ্রীলঙ্কা। যারা এবারের এই টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি। তাদের বিপক্ষে মালয়েশিয়া একাদশ বড় ব্যবধানে জয় পেলে এবং বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে নেপাল হেরে গেলে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে মালয়েশিয়া একাদশের সামনেও। তবে শেষ ম্যাচে বাংলাদেশ ড্র করলেও সেমিফাইনালে যাবে। সবকিছু মিলিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ