• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে- পররাষ্ট্রমন্ত্রী

Dinajpur-Ministeচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের মানুষ আজ শিক্ষায় ব্যাপক অগ্রগতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় দেশ আজ উন্নতির শিখরে পৌঁছতে শুরু করেছে। এ কারণে আমৃত্যু শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা প্রয়োজন।’

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইছামতি মহিলা ডিগ্রি কলেজে বুধবার দুপুর ১২টায় এক কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবন এবং এক কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে বিন্যাকুড়িহাটে ব্রিজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের মানুষের আয় বেড়েছে। বর্তমান সরকারের শাসনামলে উত্তর জনপদের মঙ্গা জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও সারের জন্য এখন আর জীবন দিতে হয় না। দেশে শিক্ষার মান বেড়েছে। বেড়েছে শিক্ষিতের হার। দ্রুত সময়ে বাংলাদেশের উন্নয়নে বিশ্ববাসী অবাক হয়েছে। পুরুস্কৃত করেছেন উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু আমাদের দেশের উন্নয়ন বিএনপি-জামায়াত দেখতে পায় না।’

প্রধান অতিথি আরো বলেন, ‘খালেদা জিয়া বম্বেতে নায়িকা হওয়ার জন্য দেশ ছেড়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী হয়ে যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন। তারেক বাবাজী খাম্বা করে দেশের সম্পদ লুট করেছেন। তাই তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পান না।’

তিনি বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তার গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। জঙ্গিবাদ ও জ্বালাও-পোড়াও রাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যেন স্বাধীনতাবিরোধীরা দেশ নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে। এ বিষয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে সজাগ থাকতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আয়ুবর রহমান শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী শাহিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, দিপবিস-১’র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফসার আলী, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান সুনিল কুমার সাহা, আবু হায়দার লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

পররাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই সমাজসেবক আবুল হাসান আহম্মেদ আলী খোকা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেড এইচ মোহাম্মদ আলী শামিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, দিপবিস-১’র সাব-জোনাল ম্যানেজার আব্দুল হালিম, এজিএম আব্দুল আলিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাত গ্রামের ২৬১ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনেরও উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী শাহিন আলী চিরিরবন্দর উপজেলার ১৮ ইউনিয়নের দুস্থদের জন্য ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ