• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিটি করপোরেশন কর্মকর্তাকে পেটাল পুলিশ

bikas1452847201ঢাকা : ব্যাংক কর্মকর্তার পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুপারভাইজার বিকাশ চন্দ্র দাসকে (৪০) পিটিয়েছে যাত্রাবাড়ি থানা পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এ ধোলাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ভোর সোয়া ৫টার দিকে ধোলাইপাড় এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বিকাশ। এ সময় ওই এলাকায় পুলিশের সিভিল টিম টহলরত ছিল। পুলিশ তাকে দাঁড়াতে বললে বিকাশ চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় যাত্রবাড়ী থানার এসআই আশারাফ তার হাতে থাকা লাঠি দিয়ে বিকাশকে আঘাত করেন। সঙ্গে সঙ্গে চলন্ত মোটরসাইকেল নিয়ে পড়ে যান বিকাশ। পুলিশ নেমে তার ঘাড় ধরে গালমন্দ করে। পরে সিটি করপোরেশনের সুপারভাইজার জানার পর তাকে ছেড়ে দেয়।

বিকাশ বলেন, ‘আমি পুলিশের সিগন্যাল বুঝতে পারিনি। গাড়ি চালিয়ে যাওয়ার মূহূর্তে আমার ওপর হামলা করে পুলিশ। তাদের কাছে নিজের পরিচয় দেই। পরিচয় পাওয়ার পরও এসআই আশরাফ গালি দিতে থাকেন।’

বিকাশ জানান, লাঠির আঘাতে মাথা ফেটে রক্ত বের হতে থাকলেও আরো কয়েকবার আঘাত করেন এসআই আশরাফ। এক সময় পটেকের ওয়্যারলেস দেখে আমাকে ফেলে চলে যায়।’

কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথার আঘাত গুরুতর। সিটি স্ক্যান করা হয়েছে। এছাড়া চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। সুস্থ হতে সময় লাগবে।

ঘটনার সত্যতা স্বীকার করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। তিনি যে সিটি করপোরেশনের কর্মকর্তা তা বোঝা যায়নি। এছাড়া আহত ব্যক্তির পরিবারের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। সূত্রাপুরের বাসায় আমরা যাতায়াতও করি। যে ভুল বুঝাবুঝি হয়েছিল তার অবসান হয়েছে। তারপরও তদন্তের পর কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, সিভিল টিম থাকার কথা নয়, এ কথা সত্য। তবে ওই এলাকা ছিনতাই প্রবণ হওয়ায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত সিভিল টিম কাজ করে। যা পুলিশের শীর্ষমহল জানে।

এদিকে এ ঘটনার পর সিটি করপোরেশনের ৪৮ ও ৫০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীরা কাজ বন্ধ করে এসআই আশরাফের বিচার দাবি করে রাস্তা বন্ধ করে  বিক্ষোভ করেন।
রাস্তা বন্ধ করে বিক্ষোভ করলে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ অন্যরা এগিয়ে আসেন। তারা কর্মীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ