• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বর্ণের কারিগর খুন

খুনঢাকা: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন ঝন্টু ঘোষ (২২) নামে এক স্বর্ণের কারিগর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঝন্টুর বাবার নাম প্রফুল্লু ঘোষ। তাদের বাড়ি কেরানীগঞ্জের আঁটিবাজারে।

জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জে ঝন্টু ঘোষ পৌষ মেলা থেকে সন্ধ্যায় বাসায় ফিরছিলেন। এমন সময় কয়েকজন তার পেটে ছুরিকাঘাত করে জখম করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে তিনি মারা যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ