গাজীপুর : টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান থেকে ৫ কিলোমিটার দূরে গাজীপুরের কুনিয়ার একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি রিমোট কন্ট্রোল ও ৫টি টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ।
টাইম বোমাগুলো রবিবার ভোর ৪টা ৪৫ মিনিটে উদ্ধার করা হয় বলে জানান গাজীপুর পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ।
পরে ইজতেমা ময়দান সংলগ্ন পুলিশ কেন্ট্রাল রুমে নিয়ে বেলা ১২টার দিকে মিডিয়াকর্মীদের কাছে বোমাগুলো প্রদর্শন করা হয়।
এসপি সাংবাদিকদের বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আগত লাখ লাখ মুসল্লির মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য গাজীপুর মহানগরের কুনিয়া এলাকার বালু মাঠের মত উন্মুক্ত স্থানে টাইম বোমাগুলো রাখা হয়েছিল।