• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুরে জনসেবার মনোন্নয়ন বিষয়ক সেমিনারে

03শরীফুল ইসলাম, চাঁদপুর : বিপিএটিসি পরিচালক (যুুগ্ম সচিব) ড. শাহ আলম বলেছেন, ছোট ছোট উন্নয়ন বড় কাজের  থেকে কম গুরুত্বপূর্ণ নয়। সকলে আমরা ভাল কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। রোববার সকালে জাইকা ও বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের যৌথ আয়েজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মনোন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাপান একটি উন্নত দেশ তা সকলেরই জানা আছে। কিন্তু এ উন্নয়ন এক দিনে সম্ভব হয় নি। তাদের কঠোর পরিশ্রমে তা সম্ভব হয়েছে। আমাদের দেশের মানুষরাও অনেক পরিশ্রমী। যদি একটু সচেতনতা অবলস্বন করে চলতে পারা যায়, তাহলে জাপানের মত আমারাও একদিন উন্নত দেশে পরিনত হতে পারব। জাপানের সংস্থা জাইকাও বাংলাদেশের উন্নয়নে এগিয়ে এসেছে। আমাদের আর্থিক সংগতির পরিমান কম। তাই নিজেদর স্ব-ইচ্ছাই দেশ উন্নয়নের কাজে লাগানোর জন্য সকলে এগিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিপিএটিসি পরিচালক মো. গোলাম মেহেদী। বিপিএটিসি এর উপ পরিচালক আবুল বাশারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সির্ভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আশ্রাফুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যার আব্দুর রশিদ, কচুয়া উপজেলা চেয়রম্যান শাহাজাহান শিশিড়. জাইকার টিম লিডার ইজিরো সুজিয়ানা, ইমাই ও এম আই এস অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

কোষ্টগার্ডের অভিযানে জাটকা আটক
চাঁদপুরের মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ২শ ৫০ কেজি জাটকা আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে চাঁদপুর কোস্টগার্ড টহল সদস্যরা নিয়মিত অভিযানে এসব জাটকা আটক করা হয়। রবিবার সকালে চাঁদপুর কোস্টগার্ড জেটিতে জব্দকৃত জাটগুলো এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীবদের মাঝে বিতরণ করা হয়। কোস্টাগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জানান, এমভি রাজহংশ যাত্রী বাহী লঞ্চে জাটকাগুলো আটক করা হয়। এগুলো জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিতরণ করা হয়। আটক জাটকার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ