• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুসল্লিদের তোপের মুখে ইউপি চেয়ারম্যন

Up. Chairman  Monorমশাহিদ আহমদ, মৌলভীবাজার : মসজিদে মাদ্রাসায় সন্ত্রাস-বোমাবাজ বলে মন্ত্রব্য করে মুসল্লিদের তোপের মুখে পড়লেন ১২নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যন ও ইউপি আওয়ামীলিগের সভাপতি মনোয়ার হোসেন মনর। জানা যায, গত ১৫ জানুয়ারী শুক্রবার জেলা সদরের ইমামবাজার সংলগ্ন বাজার মসজিদে জুম্মার খুৎবার পর আনোয়ারা বেগম মহিলা মাদ্রাসা ও এতিম খানা বার্ষিক ওয়াজ মাহফিল এর চাঁদা ও সার্বিক সহযোগীতা চেয়ে বাজার মসজিদের ইমাম (মিরপুরী হুজুর) জুম্মার নামাজে বয়ান রাখলে ১২নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যন ইউপি আওয়ামীলিগের সভাপতি মনোয়ার হোসেন মনর প্রতি উত্তরে ক্ষিপ্ত হয়ে বলেন- মসজিদ-মাদ্রাসায় সন্ত্রাস বোমাবাজ বলে মন্ত্রব্য করেন। তখন উপস্থিত মুসল্লিরা তার উপর চড়াও হলে মসজিদের ইমাম ও স্থানীয় কিছু লোকের সহায়তায় তিনি কোন রকম সেখান থেকে চলে আসেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা বেগম মহিলা মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্টাতা মাওঃ মুজাহিদ আহমদ সত্যতা স্বীকার করে বলেন- আমি ঐদিন জুম্মার নামাজে উপস্থিত ছিলামনা। আমার মাদ্রাসার ওয়াজ মাহফিল আগামী ২৬ জানুয়ারী। তাই আমি এ নিয়ে কোন প্রকার ঝামেলায় জড়াতে চাইনা। তবে শুনেছি ইউপি চেয়ারম্যান মসজিদ-মাদ্রাসা নিয়ে এ ধরনের মন্ত্রব্য করেছেন। তা ঠিক হয়নি। তবে তার পুত্র এলাকায় এসে পিতার পক্ষ থেকে বিষয়টি সমাধান করেছে। এ ব্যাপরে জানতে চাইলে ইউপি চেয়ারম্যন ও ইউপি আওয়ামীলিগের সভাপতি মনোয়ার হোসেন মনর সকল অভিযোগ অস্বীকার করে বলেন- আমার মন্ত্রব্যটা মসজিদের ইমাম সাহেব স্বীকার করে নিয়েছেন। দেশের কিছু মসজিদ মাদ্রাসায় সন্ত্রাস বোমাবাজ আছে। অনেক জায়গা থেকে তা উদ্ধার করা হচ্ছে। জামাত-শিবির এর একটি লোক মসজিদ থেকে বাহির হবার পথে আমার ছবি তুলে ইন্টারনেটে দিয়ে দিছে। এ সংবাদ লিখার সময় আজ ১৮ জানুয়ারী বিকাল ৪টায় তার মুঠোফোন (০১৭১৬-৯২০৬৫১) থেকে ফোন দিয়ে বলেন- আপনী কোন পত্রিকার সাংবাদিক, তখন এ প্রতিবেদক তার পরিচয় পুনরায় দিলে তিনি বলেন ঠিক আছে সংবাদটা আসলে আমাকে একটা পত্রিকা দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ