খেলাধুলা ডেস্ক : সেমিফাইনাল থেকেই বিদাই নিয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের গতবারের রানার্সআপ বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে ০-১ গোলে হেরে এ টুর্নামেন্ট থেকে বিদাই নিতে হয়েছে মুমিনুলদের। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ঠিক ৪৫ মিনিটে বাহরাইনের ইব্রাহিম আলহুদির গোলটিও জয়-পরাজয় নির্ধারণ করে দিয়েছে। আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বাহরাইন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হয়েছিল। এদিন ম্যাচের পুরো প্রথমার্ধ জুড়েই ছিল স্বাগতিকদের দাপট। তবে বাহরাইনের রক্ষণভাগে একের পর এক আক্রমণ শানালেও কোন গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ম্যাচের ৪৫ মিনিটে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন বাহরাইনের আক্রমণভাগের ইব্রাহিম আলহুদি। ১৪ নম্বর জার্সি পরা আলহুদির দূর্বল হেড এদিন বোকা বানিয়েছে বাংলাদেশের গোলরক্ষক সাইদুলকে।
প্রথমার্ধ গোছালো বাংলাদেশের যে দাপট, দ্বিতীয়ার্ধের এসে তা একেবারেই ম্লান হয়ে গিয়েছে। ম্যাচের ৭৯ মিনিটে সহজতম সুযোগটা স্বাগতিকদের দূর্ভাগ্যের কাছে হার মেনেছে। সাখাওয়াত রনির করা আলতো হেডটি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বারের দিকে গিয়েছিল। কিন্তু বলটি বাহরাইনের গোলবারে লেগে ফেরত এসেছিল। বাংলাদেশের একের পর এক আক্রমণ দৃঢ়তার সাথে একাই প্রতিহত প্রতিরোধ করেছেন বাহরাইনের চৌকস গোলরক্ষক মাহবুব আল দুসুরি।
এদিন ম্যাচ শেষ হবার ৫ মিনিট আগে একটি ফাউল না ধরাকে কেন্দ্র করে বাহরাইন কোচ মুরজেন ইচ উত্তেজিত হয়ে উছেঠেন। ফলে তাকে শাস্তি স্বরূপ মাঠ থেকে বের করে দিয়েছেন রেফারি। বাকি সময় তাকে গ্যালারিতে বসেই খেলা দেখতে হয়েছে। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৪ মিনিট পেয়েও এলোমেলো ফুটবল খেলে তা কাজে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে গতবারের রানার্সআপরা। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মালদ্বীপ-নেপাল। ২২ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে উপস্থিত থাকার কথা।