• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন |

বিনা টিকিটে বাইক নিয়ে স্টেডিয়ামে একদল যুবক

khulnaখেলাধুলা ডেস্ক : বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার চলমান ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের টিকিট যেন সোনার হরিণ। গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখতে একটি টিকেট যোগাড় করার জন্য খুলনাবাসীর আগ্রহ তুঙ্গে। বহু কষ্ট করে টিকিট যোগাড় করতে পেরেছেন কেউ কেউ। কেউ আবার বিনা টিকেটেই খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকে পড়েছেন।

বুধবার দুপুরে এরকম একটি দৃশ্য দেখা গেল চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ শুরুর আগ মূহূর্তে। টিকেট ছাড়াই রীতিমতো মোটর শোভাযাত্রা করে একদল যুবক ঢুকে পড়লেন শেখ আবু নাসের স্টেডিয়ামে।

ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা আগে অর্থাৎ দুপুর ২টায় স্টেডিয়াম এলাকা বৈকালিতে মোটর শোভাযাত্রা করেন এই যুবকরা। স্টেডিয়ামের মূল গেট যেটা দিয়ে শুধুমাত্র খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও সাংবাদিকদের গাড়ি প্রবেশের অনুমতি থাকে, সেই এক নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়েন প্রায় এক হাজার টিকেটহীন দর্শক। দুই দফায় প্রায় তিনশ মোটর সাইকেলে চড়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তারা। প্রতিটি মোটরসাইকেলে তিনজন করে আরোহী।

স্টেডিয়ামের নিরাপত্তায় নিয়োজিত থাকা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে জিজ্ঞেস করে জানা গেল এই যুবকেরা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অভ্যর্থনা জানাতে এসেছেন। আন্তর্জাতিক একটি ম্যাচ চলাকালে কীভাবে এই যুবকেরা বিনা টিকেট বা এক্রিডিটেশন কার্ড ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করতে পারেন – এই প্রশ্ন করার পর চুপ হয়ে যান তারা।

এ বিষয়ে জানতে চাইলে ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি জানান এটা যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের দেখার কথা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ