• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাখিরা যেখানে আত্মহত্যা করে (ভিডিও)

Zatinga1452930154সিসি ডেস্ক : শিরোনাম দেখে অবাক হচ্ছেন? হ্যাঁ, সত্যিই তাই। পাখিরা আত্মহত্যা করে। তাও আবার প্রতিবছর একই জায়গায় গিয়ে তারা আত্মহত্যা করে। জায়গাটির নাম জাতিঙ্গা। ভারতের আসাম রাজ্যের ছোট্ট একটি গ্রাম। ‘পাখিদের আত্মহত্যার জায়গা’ হিসেবে এটি সবচেয়ে বিখ্যাত (It is most famous for the phenomenon of birds “committing suicide”)।

এখানে বিভিন্ন পাখি আসে আত্মহত্যা করতে। ঝাঁকে ঝাঁকে নিয়ম মেনে প্রতিবছর আসে। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিদিন সন্ধ্যার সময় অনেক দূর থেকে পাখিরা আসতে থাকে। আর প্রায় নির্দিষ্ট দেড় কিলোমিটার জায়গাজুড়ে তারা ওপর থেকে টপাটপ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে থাকে। অনেক দিন ধরে চলছে এই ঘটনা।

জাতিঙ্গা গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করতেই পাখিরা আসে এখানে। যদিও এর কোনো যুক্তি কিংবা ব্যাখ্যা নেই। তবে এখন দেশ-বিদেশের অনেক বিজ্ঞানী পাখিদের এভাবে আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ