• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জিম্বাবুয়ের জয়ে বাড়ল সিরিজ জয়ের অপেক্ষা

01খেলাধুলা ডেস্ক : পরীক্ষা-নিরীক্ষার সিরিজে জয়-পরাজয় বড় কথা না! জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার ৩১ রানে হারের পর এমন সান্ত্বনাসূচক উক্তিতে হয়ত কোচ হাথুরুসিংহে ছেলেদের সান্ত্বনা দিয়েছেন, ভবিষ্যতে ভালো করার প্রেরণা জুগিয়েছেন। অধিনায়ক মাশরাফিও হয়ত ব্যর্থতাকে বড় করে দেখছেন না! কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এ হার আরেকবার বুঝিয়ে দিল টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখনো কতটা অপরিপক্ক, কতটা অনভিজ্ঞ।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ালটন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জয়ের জন্যেই মাঠে নেমেছিল। কিন্তু মেঘলা আবহাওয়ায় শেষ পর্যন্ত জয় হয়েছে অতিথীদের। জিম্বাবুয়ের দেওয়া ১৮৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৫৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস।

ফলাফল বাংলাদেশ ২: ১ জিম্বাবুয়ে।

সর্বোচ্চ ১৬৫ রানের টার্গেট তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। সেখানে ১৮৮ রান কিছুটা হলেও দুরূহ। তবুও সর্বোচ্চ ১৮৯ রান করার সুখস্মৃতি বুকে চেপে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের চিন্তাই করেছিল বাংলাদেশ। তামিমের পরিবর্তে সুযোগ পাওয়া ইমরুল তো নিজের উইকেট বিলিয়ে পরাজয়ের যাত্রা শুরু করেন। ইনিংসের প্রথম ওভারে ইমরুল ফিরে যাওয়ার পর সাব্বির ও সৌম্য জুটি বাঁধেন। ৮ ওভার পর্যন্ত ৬৭ রান যোগ করেন তারা। আগের ম্যাচে ৪৩ রান করা সৌম্য এদিনও লেগ স্পিনার ক্রেমারের শিকার। সৌম্যর বিদায়ে বিচলিত না হয়ে সাব্বির তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। কিন্তু ইনিংসটি আর বড় করতে পারেননি। প্রথম ম্যাচে ৪৬, দ্বিতীয় ম্যাচে ৪৩ এর পর শেষ ম্যাচের হাফসেঞ্চুরি তাকে স্বস্তি ফিরিয়ে দিয়েছে। সেখানেই শেষ বাংলাদেশ। ওলট-পালট করে ব্যাটিং অর্ডার সাজানোর বড় এক খেসারত দিতে হল এদিন। সাকিবের পরিবর্তে অভিষিক্ত সৈকতকে দেখে খুবই বিস্ময় জেগেছিল। যদিও সাকিব পাঁচে নেমে করেন মাত্র ৩ রান। নিয়মিত চারে ব্যাটিং করা রিয়াদ করেন মাত্র ৬ রান। সৈকতের ব্যাট থেকে আসে ১৯ বলে ১৫ রান। শেষ দিকে ‍তরুণ তুর্কী উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ১৭ বলে ৩০ ও মুক্তার আলীর ১৫ বলে ১৯ রানে পরাজয়ের ব্যবধান কমে আসে।

একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চার অভিষিক্ত ক্রিকেটার আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলীকে মাঠে নামায় টিম ম্যানেজম্যান্ট। টসে হেরে আগে ফিল্ডিং করতে নামায় শুরুতেই বল পেয়ে যান দুই অভিষিক্ত পেসার রনি ও শহীদ। যতটা ঢাক-ঢোল পিটিয়ে তারা জাতীয় দলে এসেছেন ততটা ভালো শুরু করতে পারেননি তারা। প্রথম ৪ ওভারে ৪৫ রান নিয়ে নেন দুই ওপেনার মাসাকাদজা ও সিবান্দা। অবশ্য চতুর্থ ওভারের শেষ বলে মাসাকাদজাকে ফিরিয়ে ‘বুনো’ উল্লাসে মেতে উঠেন শহীদ।

এরপর কিছুটা ধীর গতিতে জিম্বাবুয়ের রানের চাকা ঘুরলেও শেষ দিকে ম্যালকম ওলারের ঝড় সফরকারীদের বড় সংগ্রহ এনে দেয়। ওয়ালার মাত্র ২৩ বলে ৪ ছয় ও ২ বাউন্ডারিতে করেন ৪৯ রান। এ ছাড়া ওপেনার ভুসিমুজি সিবান্দা ৪৪ ও শন উইলিয়ামস স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ ৩২ রান যোগ করেন। ২০ করে রান করেন রিচমন্ড মুতুম্বাবামি ও মাসাকাদজা। সব মিলিয়ে ৬ উইকেটে ১৮৭ রানের টার্গেট পেয়ে যায় অতিথী দলটি।

বল হাতে সাকিব ৩২ রানে নেন ৩ উইকেট। এছাড়া অভিষিক্ত রনি ৪০ রানে নেন ২ উইকেট। শহীদ ৩২ রানে নেন ১ উইকেট।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম পরাজয় এটি। সিরিজে এখনো একটি ম্যাচ রয়েছে। শেষ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করলেই ওয়ালটন বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ ড্র করবে স্বাগতিকরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ