• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

সুটকেসের ভেতরে শিশুর লাশ

লাশ উদ্ধারসিলেট : সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সেতুর নিচে ফেলে রাখা সুটকেসের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুর নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৭-৮ বছর বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে মদিনা মার্কেটের পনিটুলা সংলগ্ন সেতুর নিচে একটি সুটকেস দেখতে পায় কয়েকজন শিশু। তারা সুটকেসটি পানি থেকে তুলে খোলার পর তার মধ্যে একটি শিশুর লাশ দেখতে পায়। পরে জালালাবাদ থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ