• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশি আটক

আটকবেনাপোল : অবৈধ পথে ভারতে যাওয়ার সময় পৃথক অভিযানে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল চেকপোস্টের রেল লাইনের বিপরীতে মেহগনি বাগান থেকে ছয়জনকে ও দৌলতপুর মাঠ থেকে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বরিশালের সোহেলের ছেলে আসলাম হাওলাদার (৩০), ইসমাইলের ছেলে ইসহাক (১৮), আব্দুল মান্নানের ছেলে তোফাজ্জেল হোসেন (১৯), লক্ষ্মীপুরের হানিফের ছেলে রুমান মিয়া (২০), আব্দুল কাদেরের ছেলে জুয়েল (২৮), যশোরের মতিয়ারের ছেলে মিনহাজুল (২৯), নড়াইলের বাবুল মোল্যার ছেলে মুরাদুল (২০) ও বাগেরহাটের মহাদেবের ছেলে হৃদয়ের (২৫) নাম জানা গেছে।

বিজিবি জানায়, পাচারকারীরা সীমান্তপথে অবৈধভাবে বেশ কয়েকজনকে ভারতে পাঠাচ্ছিল। খবর পেয়ে বিজিবির পৃথক দুটি দল অভিযান চালিয়ে নয় বাংলাদেশিকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে পাচারকারীরা আগেই কৌশলে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহির হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ