• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

আলতাফ মাহমুদ’র আশু আরোগ্য কামনায় দোয়া

20.01.2016-2সংবাদ বিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ এর আশু আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বুধবার বাদ জোহর ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, জাতীয় পত্রিকার প্রতিনিধিগণ ও স্থানীয় পত্রিকার সাংবাদিক ও সম্পাদকগন, ক্যামেরাপার্সন উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু , চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, একুশে টিভি ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক সমকাল এর কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক প্রথম আলো’র কুষ্টিয়া অফিস প্রধান তৌহিদী হাসান শিপলু, মুকুর এর সম্পাদক আমিরুল ইসলাম, দৈনিক জনমতামত এর সম্পাদক ইব্রাহিম হোসেন মিরাজ, প্রভাষণের সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, আরিফুজ্জামান লিপটন ( দৈনিক হিসনা বানী), দৈনিক স্বর্নযুগ এর ভারপ্রাপ্ত সম্পাদক তৌফিক তপন, মাহমুদ হাসান ( দৈনিক নওরোজ), মাহাতাব উদ্দিন লালন ( কুষ্টিয়া নিউজ) সহ স্থানীয়, জাতীয় পত্রিকার সাংবাদিক ও টিভি সাংবাদিক ও ক্যামেরাপার্সনগণ উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন বিএফইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ এর আশু আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।   দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সদর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুন্নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ