খেলাধুলা ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টোয়েন্টি২০ সিরিজের শেষ ম্যাচটি খেলতে শুক্রবার খুলনায় মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে হেরে যাওয়া দলকে চাঙ্গা করতেই যেন বৃহস্পতিবার অধিনায়ক মাশরাফি তামিমদের নিয়ে গেলেন রাস্তার পাশের ছোট হোটেলে। তামিম ইকবাল, তাসকিন আহমেদরা নাস্তার ছবিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
মাশরাফির তোলা ওই সেলফিতে দেখা যায় তার সাথে নাস্তা করছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, নুরুল হাসানরা।
তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে রাস্তার পাশের রেস্টুরেন্টে সকালের নাস্তার কথা লিখলেও তাসকিন আহমেদ হোটেলের নামই দিয়ে দিয়েছেন চিপা হোটেল!