• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাবা ও দুই ছেলের প্রথম সেঞ্চুরি ভারতের বিপক্ষে!

Marsh1453541654খেলাধুলা ডেস্ক:  বড় ভাই শন মার্শ ব্যাটসম্যান হলেও মিচেল মার্শের প্রধান অস্ত্র বোলিং। তবে মাঝে মধ্যে ব্যাট হাতেও কম যান না ছোট মার্শ- মিচেল। এই যেমন শনিবার সিডনিতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ছয়ে নেমে করলেন অসাধারণ এক সেঞ্চুরি।

ওয়ানডেতে এটাই মিচেল মার্শের প্রথম সেঞ্চুরি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথম। আর এই সেঞ্চুরির মধ্যে দিয়ে বিরল এক নজিরই স্থাপন করলেন মিচেল মার্শ।

বড় ভাই শন মার্শও তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা পেয়েছিলেন ভারতের বিপক্ষে। এখানেই শেষ নয়, তাদের বাবা জিওফ মার্শও যে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা করেছিলেন এই ভারতের বিপক্ষেই! বাবা জিওফ ও মিচেলের সেঞ্চুরিই আবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

১৯৮৬ সালে সিডনিতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে ১২৫ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন জিওফ মার্শ। ওয়ানডেতে ওটাই ছিল তার প্রথম সেঞ্চুরি।

২০০৯ সালে হায়দরাবাদে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেন শন মার্শ, খেলেন ১১২ রানের ইনিংস।

আর শনিবার মিচেল মার্শও তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা করলেন ভারতের বিপক্ষেই। তিনি করেছেন অপরাজিত ১০২ রান। অর্থাৎ, বাবা ও দুই ছেলে- তিন জনেরই প্রথম ওয়ানডে সেঞ্চুরি ভারতের বিপক্ষে!

অস্ট্রেলিয়ার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ছয়ে নেমে সেঞ্চুরি করার কীর্তিও মার্শ পরিবারের ছোট ছেলে মিচেলের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ