• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

ভারত সফরে বিশ্বকাপ জয়ী তারকা রোনালদিনহো

রোনালদিনহোখেলাধুলা ডেস্ক: ব্রাজিল ফুটবলের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদিনহো ভারত সফরে এসেছেন। সাইত নাগজি আন্তর্জাতিক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে আয়োজক কমিটি তাকে আমন্ত্রণ জানায়।

বিভিন্ন দেশ ও ক্লাবের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে নিয়ে ভারতের কেরালায় শুরু হচ্ছে সাইত নাগজি আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আসরের পর্দা নামবে ২১ ফেব্রুয়ারি। এবারের টুর্নামেন্টের অ্যাম্বাসেডর করা হয়েছে রোনালদিনহোকে।

২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিনহো এক বিবৃতিতে জানান, ফুটবল মানুষকে এক কাতারে আনার ক্ষমতা রাখে। একতা আর বন্ধুত্বের আমন্ত্রণে সাড়া দিয়ে আমি ফুটবলের টানে ভারতে এসেছি। বিশ্ব ফুটবলে শান্তি কামনা করে আমি আয়োজক কমিটিকে সমর্থন জানাচ্ছি।

এর আগেও অবশ্য একবার ভারতের মাটিতে পা রেখেছেন বার্সেলোনা-এসি মিলানের সাবেক তারকা রোনালদিনহো। কয়েক বছর আগে পুনেতে গিয়েছিলেন তিনি।

এবারের আসরে ইউরোপ আর সাউথ আমেরিকার সাতটি ক্লাব অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ