• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শারাপোভাকে উড়িয়ে শেষ চারে সেরেনা

সেরেনাখেলাধুলা ডেস্ক : মারিয়া শারাপোভার বিপক্ষে জয়ের ধারা অক্ষুণ্ণই রাখলেন সেরেনা উইলিয়ামস। রাশিয়ার টেনিস তারকাকে টানা ১৮ বারের মতো হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন শীর্ষ বাছাই সেরেনা।

মঙ্গলবার মেলবোর্ন পার্কে কোয়ার্টার ফাইনালে শারাপোভাকে একরকম উড়িয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা। ১ ঘণ্টা ৩২ মিনিটের এই লড়াইয়ে সেরেনা জেতেন ৬-৪, ৬-১ গেমে।

গত ১২ বছর ধরে সেরেনাকে হারাতে পারেননি শারাপোভা। ২০০৫ সালে এই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে দুজনের ২-৬, ৭-৫, ৮-৬ গেমের ম্যাচটি দিয়েই সেরেনার কাছে শারাপোভার এই পতনের শুরু। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের ২১ ম্যাচের মাত্র দুটিতে জিতেছেন শারাপোভা।

শেষ চারে চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকার বিপক্ষে খেলবেন মার্কিন তারকা সেরেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ