• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুল শিক্ষকসহ ২ জনকে গলাকেটে ও কুপিয়ে হত্যা

হত্যাচুয়াডাঙ্গা: উপজেলা শহরের ফার্মপাড়া ও হকপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকসহ দু’জনকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবু বকর (৮০) ও আব্দুল হান্নান (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা শহরের মৃত শামসদ্দীনের ছেলে এবং গাইদঘাট প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বকর নিজ বসতঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। আনুমানিক রাত ২ টার দিকে দুর্বৃত্তরা তাকে গলা কেটে আহত করে ফেলে রেখে যায়। তার গোঙানির শব্দ শুনে পাশের বাড়ি থেকে তার মেয়ে আয়শা বেগম তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওলিউর রহমান নয়ন জানান, ক্ষতের চিহ্ন দেখে মনে হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে।

এর আগে, গত সোমবার দিবাগত রাত ১১ টার দিকে হকপাড়ার আবুল কাশেমের ছেলে আব্দুল হান্নানকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কুষ্টিয়া মিরপুর এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

নিহত হান্নানের ভাড়াটিয়া ফেরদৌস আলী জানান, চুয়াডাঙ্গা শহরের জনৈক সুজন নামে একজন হান্নানকে সোমবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর সে আর বাড়ি ফেরেনি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে তা জানা যায় নি। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ