• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইউপি নির্বাচনের আগেই মন্ত্রিসভা ছাড়ার চেষ্টা

কাদেরঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই জাতীয় পার্টি মন্ত্রিসভা ছেড়ে দেয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের। বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল প্রস্তুতি কমিটির সভা শেষে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দল হিসেবে দেখতে চায়।

এজন্য আগামী ইউপি নির্বাচনের আগেই মন্ত্রিসভা ছাড়ার চেষ্টা করা হবে। এছাড়া আগামী কাউন্সিলের মাধ্যমে দলকে শক্তিশালী করা হবে।

আসন্ন কাউন্সিল সফল করতে জিএম কাদেরকে আহবায়ক এবং রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি ঘোষণা করেছিলেন পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রস্তুতি সভায় রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ