• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫০০ গোলের মাইলফলকে মেসি

Messi1454567743খেলাধুলা ডেস্ক : ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার মধ্যে দিয়ে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন লিওনেল মেসি। ৫০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছুঁয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

বুধবার রাতে কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে মেসির হ্যাটট্রিক আর সুয়ারেজের চার গোলে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলের বন্যায় ভাসিয়েছে বার্সেলোনা।

আর ভ্যালেন্সিয়ার জালে তিনবার বল জড়িয়ে ক্লাব ও দেশের হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫০১টি।

৫০১ গোলের মধ্যে মেসি বার্সেলোনার হয়ে করেছেন ৪৩৬টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪৯টি এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১৬টি।

বার্সেলোনার জার্সিতে ২৬টি শিরোপা জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তবে আর্জেন্টিনার হয়ে কেবল ২০০৮ অলিম্পিকে সোনা জয়ই তার সেরা সাফল্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ