• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোহরাওয়ার্দীতে কাউন্সিলের অনুমতি পেল বিএনপি

বিএনপিসিসি নিউজ: ১৯মার্চ দলের কাউন্সিল করতে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করতে বিএনপিকে অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তবে এখনো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

রিজভী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি দেয়া সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন কাউন্সিল উপলক্ষে সারা দেশে বিভিন্ন শাখা থেকে দুইজন কাউন্সিলরের নাম চেয়েছে বিএনপি। একই সঙ্গে শাখাগুলো থেকে আন্দোলন সংগ্রামে নিহতদের নামের তালিকাও চাওয়া হয়েছে।

দলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ব্যবহারের জন্য ইতিমধ্যে ডিএমপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ