• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রথম পদক এনে দিলেন সাবিরা

133821_1ঢাকা: এবারের এসএ গেমসে মেয়েদের ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেই তাই নিজেকে সান্ত্বনা দিতে লাগলেন বাংলাদেশের মোল্লা সাবিরা সুলতানা। দ্বাদশ এসএ গেমসে ভারোত্তোলন থেকেই এল বাংলাদেশের প্রথম পদক।

শনিবার গুয়াহাটির ভোগেশ্বরি ফুকনোণী ইনডোর স্টেডিয়ামে ৪৮ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন দেশের অন্যতম সেরা নারী ভারোত্তোলক।

এসএ গেমসে এবারই প্রথম মেয়েদের ভারোত্তোলন অন্তভুর্ক্ত করা হয়েছে। প্রথমবার খেলতে নেমে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসেরও অংশ হয়ে গেলেন সাবিরা।

স্ন্যাচে তিনি দুই লিফটে তুলেছেন ৬০ ও ৬৬ কেজি। কিন্তু শেষবার ৬৬ কেজি ওঠাতে গিয়ে হাত ফসকে পড়ে যায় ভার। রুপার পদকও যেন ছিটকে গেল তার হাত থেকে !

হতাশ সাবিরা কিছুক্ষণ চেয়ে রইলেন নিজের হাতের দিকে। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তিন বারে তুলেছেন ৬৫, ৭৭ ও ৮০ কেজি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৩ কেজি তুলে জিতেছেন ব্রোঞ্জ।

একই ইভেন্টে ১৪৫ কেজি ওজন তুলে রুপা জিতেছেন শ্রীলঙ্কার দিনুশা হানসানি গোমাস। সোনা জয়ী ভারতের মীরাবাঈ চানু তুলেছেন ১৬৯ কেজি।

ব্রোঞ্জ জয়ের পর সাবিরার কণ্ঠে হতাশা, বাংলাদেশে আমি যে ওজন তুলি সেটা তুলতে পারলেই রুপা জিততাম। কিন্তু শেষ লিফটের সময় আমি একটু নার্ভাস হয়ে পড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ