• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রদলঢাকা : প্রায় ১৬ মাস পর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন সাংগঠনিক নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন তিনি।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির হলগুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলার কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান শনিবার রাতে এই কমিটিগুলো অনুমোদন করেন।

এর মধ্যে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি বাংলা কলেজকে কেন্দ্রীয় সংসদের অধীনে নেয়া হয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আল মেহেদী তালুকদারকে সভাপতি এবং বাশার সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আসিফ রহমান বিপ্লবকে নির্বাচিত করা হয়েছে। নবগঠিত কমিটির শীর্ষ এ দুই নেতা তৎকালীল জগন্নাথ কলেজের ২০০১-০২ সেশনের শিক্ষার্থী।

মাহবুবকে সভাপতি এবং হিমেলকে সাধারণ সম্পাদক করে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ