• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন |

জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

188866_1বগুড়া: জেলার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল ইসলাম মন্ডলকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে বগুড়া জজ আদালত চত্বর থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এরআগে আরও ৩বার তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, ২০১৩ সালে ৩ মার্চ দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজবকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল জামিনে ছিলেন। বুধবার একটি মামলায় হাজিরা দিতে বগুড়া জজ আদালত চত্বরে পৌঁছানোর পর সেখানে অপেক্ষমাণ গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগেও নুরুল ইসলাম মন্ডল তিনবার গ্রেফতার হয়েছিলেন। তিনি ছাড়াও জামায়াত সমর্থিত দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।

এছাড়া জামায়াত সমর্থিত কাহালু উপজেলা চেয়ারম্যান মাওঃ তায়েব আলী ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওঃ আলমগীর হুসাইন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ