• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :

দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন ম্যাককালাম

New Rose Cafe, Saidpur

ম্যাককুলামখেলাধুলা ডেস্ক : নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ইতিমধ্যে সাদা পোশাককে বিদায় জানানোর ঘোষণা দিয়ে ফেলেছেন।

শনিবার ভোরে তার বিদায়ী টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেন। দলের বিপর্যয়ের মুখে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রেখেছেন। তুলে নিয়েছেন টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় শনিবার ভোর রাতে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে আমন্ত্রণ জানায় অসিরা।

ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পরে কিউইরা। ৭৪ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। এরপর নিউজিল্যান্ডের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ব্রেন্ডন ম্যাককালাম।  তিনি দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন।

অস্ট্রেলিয়ার বোলারদের কড়া শাসন করে তিনি মাত্র ৭৯ বলে ১৪৫ রান করে আউট হন। যেখানে ২১টি চারের পাশাপাশি ৬টি ছক্কার মার ছিল।
আউট হওয়ার আগে তিনি ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেন। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি ছিল ৫৬ বলে। আর সেটার মালিক ছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক ও ভিভ রিচার্ডস।  ১৯৮৫-৮৬ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ভিভ। আর ২০১৪-১৫ মৌসুমে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইতে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন মিসবাহ।

তাদের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন ম্যাককালাম। ম্যাককালামকে এ সময় যোগ্য সমর্থন দেন কোরি অ্যান্ডারসন। তিনি ৬৬ বলে ৭২ রান করে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে তারা দুজন মহামূল্যবান ১৭৯ রান তোলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ