ফাইল ফটো
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘের্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার বিকাল পৌনে ৪টার দিকে কামাখ্যার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আখেরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, ঢাকা থেকে সালমা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে জয়পুরহাট যাচ্ছিল। কামাখ্যার মোড়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
আহত ছয় জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।