• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

পাক-ভারত ম্যাচের টিকিট ১ ঘণ্টায় শেষ!

New Rose Cafe, Saidpur

এশিয়া কাপখেলাধুলা ডেস্ক: এশিয়া কাপের চতুর্থ ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ ম্যাচকে সামনে রেখে ইউসিবি ব্যাংকের মিরপুর শাখায় টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেলেও টিকিট বিক্রি শুরুর মাত্র সোয়া ১ ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে শুরু হবে ম্যাচটি।

আগের দিন রাত থেকেই শনিবারের ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় শুরু হয় টিকিট বিক্রি। কিন্তু সোয়া ১১টায় ব্যাংক কর্তৃপক্ষ টিকিট শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বুথ বন্ধ করে দিলে টিকিট প্রত্যাশীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এই সময় বিক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের সাথে পুলিশের ধস্তাধস্তিও হয়।

এদিকে ব্যাংক জানিয়েছে অন্যান্য ম্যাচের টিকিটের তুলনায় এই ম্যাচে টিকিট সরবরাহ কম থাকায় নির্দিষ্ট সময়ের আগেই টিকিট বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হয়। কিন্তু টিকিট প্রত্যাশীদের অভিযোগ স্থানীয়দের যোগসাজশেই টিকেটের এমন সঙ্কট তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ