• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

বাঘের থাবায় কুপোকাত আরব আমিরাত

135819_1খেলাধুলা ডেস্ক: ভারতের কাছে প্রথম ম্যাচ হেরে আগে থেকেই তেতে ছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে না পারলেও বোলিংয়ে আগুন ঝড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করলো সংযুক্ত আরব আমিাতকে। আইসিসির সহযোগি দেশটিকে ৫১ রানে হারিয়েছে টাইগাররা।

প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাবে টাইগার বোলিং তাণ্ডবে ১৪ বল বাকি থাকতে মাত্র ৮২ রান করতে সক্ষম হয় আমিরাত।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার আল-আমিন হোসেন। স্কোর বোর্ডে ২ রান উঠার পরই আমিরাতের ওপেনার কালিমকে ফিরিয়ে দেন আল-আমিন। মাশরাফির হাতে ধরা পড়ার আগে হিসেবের খাতা খুলতে পারেননি তিনি।

এরপর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জোড়া আঘাতে চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত। পর পর দুই ওভারে রোহান ও সাইমন আনোয়ারকে ফিরিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক।

মাশরাফির পর ফের জোড়া আঘাত। এবার শিকারি আগের ম্যাচে উইকেটশূন্য থাকা মুস্তাফিজুর রহমান। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অল্পের জন্য সেটা হয়ে ওঠেনি।

৫২ রানে ৭ উইকেটে হারিয়ে রীতিমতো ধুকতে থাকে আরব আমিরাত। তাদের ষষ্ঠ উইকেট তুলে নেন স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। সপ্তম আঘাতও হানেন তিনি। অস্টম ও নবম উইকেটটি আউট করেন তাসকিন আহমেদ। আর আমিরাত ইনিংসে শেষ পেরেক ঠোকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের দুটি করে উইকেট মাশরাফি, মুস্তাফিজ, মাহমুদুল্লাহ ও তাসকিন আহমেদ। সাকিব পান একটি উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ