• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

মহারণে জয় নিয়ে মাঠ ছাড়লো ভারত

New Rose Cafe, Saidpur

135909_1খেলাধুলা ডেস্ক: প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়ে যে উত্তেজনা কমিয়ে দিয়েছিল ভারত, সেই ভারতের ব্যাটিং ইনিংসের শুরুতে আর শেষে আবারো উত্তেজনা ফিরিয়ে আনে পাকিস্তানের পেসাররা। তারপরও পাকিস্তানকে এ ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে মাত্র ৮৩ রানের মাথায় গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭.৩ ওভারে অলআউট হয় পাকিস্তান। জবাবে, ২৭ বল হাতে রেখে জয় তুলে নেয় ৫ উইকেট হারানো টিম ইন্ডিয়া।

এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মাঠে নামে ক্রিকেট বিশ্বে উন্মাদনা ছড়ানো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। উত্তেজনা, উৎকণ্ঠা আর উচ্ছ্বাসের এ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুটি দলের ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়।

পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন মোহাম্মদ হাফিজ ও শারজিল খান। ভারতের হয়ে বোলিং শুরু করেন আশিষ নেহারা। প্রথম ওভারের চতুর্থ বলেই হাফিজকে ফিরিয়ে দেন নেহারা। উইকেটের পেছনে থাকা ধোনির গ্লাভসবন্দি হয়ে ফেরেন ৪ রান করা হাফিজ।

দলীয় ৪ রানের মাথায় মোহাম্মদ হাফিজ ফিরে গেলে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। সেখান থেকে দলের রানের চাকা ঘোরাতে থাকেন শারজিল খান ও অভিষিক্ত খুররম মনজুর। তবে, ইনিংসের চতুর্থ ওভারে জাসপ্রিত বুমরাহ ফিরিয়ে দেন ৭ রান করা শারজিল খানকে। রাহানের হাতে ধরা পড়েন তিনি। খুররমের সঙ্গে জুটি গড়ে ১৮ রান যোগ করেন শারজিল।

ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে রানআউট হয়ে ফেরেন ১৮ বলে ১০ রান করা খুররম মনজুর। সপ্তম ওভারে হারদিক পান্ডে ফেরান শোয়েব মালিককে। অষ্টম ওভারের প্রথম বলে যুবরাজ সিং এলবির ফাঁদে ফেলেন উমর আকমলকে। একই ওভারে আফ্রিদি রান আউট হয়ে বিদায় নেন।

কিছুটা প্রতিরোধ দাঁড় করাতে গেলেও ইনিংসের ১২তম ওভারে জাদেজা এলবির ফাঁদে ফেলেন ওয়াহাব রিয়াজকে (৪)। ১৬তম ওভারে আবারো জাদেজার ধাক্কা। বোল্ড করে ফিরিয়ে দেন ২৯ বলে ২৫ রান করা সরফরাজ আহমেদকে।

১৮তম ওভারে মোহাম্মদ আমির আর মোহাম্মদ সামিকে ফেরান হারদিক পান্ডে।

ভারতের হয়ে তিনটি উইকেট তুলে নেন ৩.৩ ওভারে মাত্র ৮ রান খরচ করা হারদিক পান্ডে। দুটি উইকেট পান ৩ ওভারে ১১ রান দেওয়া জাদেজা। আর একটি করে উইকেট দখল করেন নেহারা, বুমরাহ ও যুবরাজ।

মাত্র ৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে। ইনিংসের দ্বিতীয় বলেই এলবির ফাঁদে ফেলে রোহিতকে ফেরান মোহাম্মদ আমির। কোনো রান স্কোরবোর্ডে না উঠতেই উইকেট হারায় ভারত। একই ওভারে এলবির ফাঁদে ফেলে রাহানেকেও বিদায় করেন আমির।

আজিঙ্কা রাহানে আর রোহিত শর্মার পর ইনিংসের তৃতীয় ওভারে আমিরের আঘাতে ফেরেন সুরেশ রায়না। ওয়াহাব রিয়াজের তালুবন্দি হয়ে বিদায় নেওয়ার আগে এ বামহাতি ব্যাটসম্যান করেন এক রান। টানা বল করে নিজের কোটার ৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন মোহাম্মদ আমির।

দলীয় ৮ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে গেলেও উইকেটে জুটি গড়ে দলকে জয়ের দিকে এগিয়ে নেন বিরাট কোহলি ও যুবরাজ সিং। এ দুই ব্যাটসম্যান স্কোরবোর্ডে আরও ৬৮ রান যোগ করেন। ইনিংসের ১৫তম ওভারে মোহাম্মদ সামির বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন ইনফর্ম বিরাট কোহলি। ৫১ বলে সাতটি বাউন্ডারিতে কোহলি করেন ৪৯ রান। একই ওভারে সামি শূন্য রানেই ফেরান হারদিক পান্ডেকে।

যুবরাজ ১৪ রানে অপরাজিত থাকেন। ১৫.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

পাকিস্তানের হয়ে বাকি দুটি উইকেট নেন মোহাম্মদ সামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ