খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপে আজকের খেলাটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে বেশ প্রস্তুতি নিয়েই নামছে বাংলাদেশ। সম্প্রতি আবিস্কার হওয়া মোস্তাফিজের যাদুকরি বোলিং আর বিশ্বসেরা সাকিব মুশফিকদের নিয়ে আজ শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ।
ক্রিকেটের আরো দুটি অস্ত্র আবহাওয়া আর টস। এই দুটি কার ভাগ্যে পড়বে সেটি নির্ধারিত হবে আজ খেলা শুরু আগে।
এশিয়া কাপের আগে সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশের খেলোয়ারদের আত্মবিশাসকে তুঙ্গে রেখেছে। এই আত্মবিশ্বাস দিয়েই শ্রীলঙ্কাকে বধ করা যেতে পারে।
এদিকে শনিবার ঢাকায় ভারতের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি শোনালেন আশার কথা। প্রথম আলোকে দেয়া স্বাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি দেখে আমি খুবই খুশি । দুর্দান্ত উন্নতি করছে দলটা। ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের প্রথম টেস্টটা ছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে আমার প্রথম টেস্ট। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের ক্রিকেট কত দূর চলে এসেছে। খুব ভালো লাগে। কেবল সিনিয়র ক্রিকেটে নয়, বয়সভিত্তিক ক্রিকেটেও বাংলাদেশ অনেকটা পথ এগিয়ে গেছে। এবারের যুব বিশ্বকাপ ক্রিকেটই তার প্রমাণ। যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল্পের জন্য হেরে ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের, সেই ওয়েস্ট ইন্ডিজই তো শেষ পর্যন্ত যুব বিশ্বকাপ জিতে নিল। যেহেতু বয়সভিত্তিক ক্রিকেটে উন্নতি হচ্ছে, তাই বাংলাদেশের ক্রিকেট উন্নত হতে বাধ্য।
তবে আরব আমিরাতের বিপক্ষে ১২ বলে ৬ রান করাটা নিশ্চয়ই সাব্বিরের জন্য হতাশাজনক ছিল। তবে ব্যক্তিগত পারফরম্যান্স যা-ই হোক না কেন, পেসার সাব্বির বলছেন, এই ম্যাচ থেকে বাংলাদেশ দল যে আত্মবিশ্বাসটা পেয়েছে, সেটাই এখন তাদের প্রধান অস্ত্র। আজকের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ তো বটেই, সামনের দীর্ঘ টি-টোয়েন্টি মৌসুমের জন্য এটা ভালো ভরসা হতে পারে।
মারকুটে এই ব্যাটসম্যানের দাবি, প্রথম ম্যাচ হারের পর মানসিকভাবে চাপ বাড়ালেও আমিরাতের জয়টি দলকে তা থেকে অনেকটাই বের করে এনেছে। সাব্বির এ প্রসঙ্গে বলেন, ‘প্রথম ম্যাচ হারের পর আমাদের আত্মবিশ্বাস অনেকটা কমে গিয়েছিল। আমিরাতের সঙ্গে জিতে ছোট-বড় হোক আমরা ম্যাচটি জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমরা খুব ভালোভাবে জিতেছি বলে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। সামনের ম্যাচের জন্য এটা অনেক ভালো হবে।’আস