• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

তাসকিনের বোলিং অ্যাকশনও অবৈধ

তাসকিনখেলাধুলা ডেস্ক: দেশের ক্রিকেটের জন্য দুটি বড় দুঃসংবাদই নিয়ে এল শনিবারের দিনটি। স্পিনার আরাফাত সানীর পর পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনও অবৈধ ঘোষণা করেছে আইসিসি।

অ্যাকশন পরিবর্তন না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ থাকবেন সানী ও তাসকিন।

শনিবার আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরাফাত সানীর বেশিরভাগ ডেলিভারিই ১৫ ডিগ্রির নির্ধারিত সীমা অতিক্রম করে। আর তাসকিনের সব ডেলিভারি বৈধ ছিল না।

গত ৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আরাফাত সানী ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তোলেন আম্পায়াররা।

পরে ১২ মার্চ স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে চেন্নাইয়ের স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানী। আর ১৫ মার্চ বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ