• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তাসকিনের বদলে শুভাগত

শুবাগতসিসি নিউজ: বাংলাদেশ দলের দুই ক্রিকেটার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বিপক্ষে যখন সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে, তখনই তাদের বিকল্প ঠিক করতে নেমে পড়ে বিসিবি। শনিবার আরাফাত সানি সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার পর তার জায়গায় দলে নেওয়া হয় বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবকে।
এর কিছুক্ষণ পর দুঃসংবাদ আসে তাসকিনকে নিয়েও। এই ডানহাতি পেসারের বোলিং অ্যাকশনেও ত্রুটি আছে বলে জানিয়েছে আইসিসি। তার জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার শুভাগত হোমকে।
আজ রাত সাড়ে ৯টার মধ্যে দুজনের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে সাকলাইন খবরটি শুনেই তার নিজ জেলা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মাত্র। তাই তার হয়তো আজ নাও যাওয়া হতে পারে। সে ক্ষেত্রে শুভাগতের যাওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘যে আগে এসে ঢাকায় এসে পৌঁছাবে তাঁকেই আগে পাঠিয়ে দেওয়া হবে। কারণ দুজনেরই ভিসা প্রক্রিয়া ঠিক করে রাখা হয়েছে।’
দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন শুভাগত সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। অবশ্য এই দুই ম্যাচে ভালো পারফরম্যান্স ছিল না তা। দুই ম্যাচ থেকে ব্যাটহাতে ছয় আর করেছেন এবং বল হাতে এক উইকেট নিয়েছেন।
আর আরাফাত সানির জায়গায় সুযোগ পাওয়া সাকলাইন সজীব এখন পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া আসরগুলোতে বেশ আলো ছড়াচ্ছেন। বিশেষ করে গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলেছেন তিনি। আর চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দারুণ পারফর্ম করছেন তিনি। আর এই কারণেই নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ