• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত

India's Virat Kohli celebrates after victory in the World T20 cricket tournament match between India and Pakistan at The Eden Gardens Cricket Stadium in Kolkata on March 19, 2016. / AFP / Prakash SINGH (Photo credit should read PRAKASH SINGH/AFP/Getty Images)

India's Virat Kohli celebrates after victory in the World T20 cricket tournament match between India and Pakistan at The Eden Gardens Cricket Stadium in Kolkata on March 19, 2016. / AFP / Prakash SINGH (Photo credit should read PRAKASH SINGH/AFP/Getty Images)

খেলাধুলা ডেস্ক: কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত। এর ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো ভারত। আর পাকিস্তান প্রথমবারের ভারতের কাছে ইডেনে হারলো। কোহলি ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন।

পাকিস্তানের ১৮ ওভারে ছুড়ে দেওয়া ১১৮ রানের জবাবে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। মাত্র ২৩ রানের মধ্যে ৩ টপ অর্ডারকে হারিয়ে বসে ধোনির দল। এরপরই যুবরাজের সঙ্গে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি।

দলীয় ৮৮ রানে যুবরাজ ফিরে গেলেও এক প্রান্ত আগলে খেলতে থাকা কোহলি ধোনিকে সঙ্গে নিয়ে ১৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পাক ব্যাটসম্যানদের শুরুটা ছিলো একটু সাবধানী। সারজিল খান এবং আহমেদ শেহজাদ প্রথম ৪৬ বল থেকে স্কোর বোর্ডে জমা করেন মাত্র ৩৮ রান। এরপর ৮ রানের ব্যাবধানে সারজিল খান এবং শেহজাদ ফিরে গেলে থমকে যায় রানের চাকা।

ব্যাটিং পজিশনে ওপরে ওঠে আসা শহীদ আফ্রিদিও আজ তেমন একটা কারিশমা দেখাতে পারেননি। ১৪ বল থেকে সংগ্রহ করেন মাত্র ৮ রান।

এরপরই শোয়েব-আকমল জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। উমর ১৬ বল খেলে সংগ্রহ করেন ২২ রান এবং শোয়েব মালিক ২৬ রান। শেষ পর্যন্ত ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করতে সমর্থ হয় পাকিস্তান।

ভারতের পক্ষে ১ ওভারে ৪ রান দিয়ে এক উইকেট দখল করেন সুরেশ রায়না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ