• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ আছে: ওবায়দুল

কাদেরঢাকা: বিএনপির কাউন্সিলকে তামাশা ও নাটক উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের মানুষ।

রবিবার সকালে ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির কাউন্সিলে ‍খালেদা জিয়া তার বক্তব্যে শেখ হাসিনামুক্ত নির্বাচন করার কথা বলেছেন। এটা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন?

তিনি আরো বলেন, খালেদা জিয়ার এ বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়, অস্ত্রের ভাষায় কথা বলেছেন তিনি। তার এ বক্তব্য পরিস্কার নয়। তারপরও তার বক্তব্য অন্ধ অাক্রোশের বহির্প্রকাশ ছাড়া কিছু নেই।

ওবায়দুল কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, তাহলে কি খালেদা জিয়া ১৫ আগস্টের ট্র্যাজেডির মতো ঘটনায় জড়িয়ে পড়ছেন।

তিনি বলেন, নির্বাচনের ব্যাপার নির্বাচন কমিশন জানে। তবে খালেদা জিয়ার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের মানুষ।

সংলাপের বিষয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখতে চান না। তাহলে তিনি কার সঙ্গে সংলাপ করতে চান?

তিনি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানে ভুতের মুখে রাম রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ